মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ময়মনসিংহে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

ময়মনসিংহে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন হলো শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমানোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কর্মসূচি। এই ক্যাম্পেইনের আওতায় সাধারণত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের বছরে দুবার উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়। এটি শিশুদের অপুষ্টি দূর করতে এবং সুস্থ-সবলভাবে বেড়ে উঠতে দারুণ ভূমিকা পালন করে।

রবিবার (২৮ জুন) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। ময়মনসিংহ জেলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে মোট ৩ হাজার ৬৪৪টি কেন্দ্রে ও সিটি কর্পোরেশন এলাকায় ২৩৮টি কেন্দ্রে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। সেখানে ৬-১১ মাস বয়সী ৯২ হাজার ৭৮৪ জন শিশু ও ১২-৫৯ মাস বয়সী ৮ লাখ ৩৭ হাজার ৯৮৭ জন শিশু এবং সিটি কর্পোরেশন এলাকায় ৬-১১ মাস বয়সী ৯ হাজার ৫২২ জন শিশু ও ১২-৫৯ মাসের ৫৮ হাজার ৯৬০ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, “ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, চিকিৎসাকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো শিশু যেন এই কর্মসূচির আওতার বাইরে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।” একই সাথে তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। 

এ সময় উপস্থিত কর্মকর্তারা জানান, নির্ধারিত কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এবং ক্যাম্পেইন সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজিদ, মহাব্যবস্থাপক পরিবহন মোহাম্মদ রাজিব উল আহসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাসসহ বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও শিশুদের অভিভাবকরা। 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করতে এবং অপুষ্টি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই অভিভাবকদের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়া অত্যন্ত জরুরি।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১