শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

বিনোদন

মুক্তির ১১ দিনে ৩ কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

মুক্তির ১১ দিনে ৩ কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দর্শক এবং ব্যবসার দিক থেকে আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। প্রথম সপ্তাহে তুলনামূলক কম শো পাওয়া সত্ত্বেও ছবিটি প্রেক্ষাগৃহে ব্যাপক দর্শক টানছে এবং দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ শো নিয়ে প্রদর্শিত হচ্ছে।

মুক্তির মাত্র ১১ দিনে ৩ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি। পরিচালক জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স থেকে গ্রস কালেকশন ৩ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে:

স্টার সিনেপ্লেক্স: ২ কোটি ৪৬ লাখ, ব্লকবাস্টার সিনেমাস: ৪২ লাখ ৩৩ হাজার, লায়ন সিনেমাস: ১২ লাখ ২৯ হাজার, কে-স্ক্রিন: ৫ লাখ ৫৮ হাজার।

পরিচালক তানিম নূর বলেন, “দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি সেটা অভাবনীয়। সবাই বন্ধু-বান্ধব, পরিবার নিয়ে ছবিটি দেখতে আসছেন। এটা আমাদের জন্য আনন্দের। দর্শকরা যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছেন।”

দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২৮টি শো, লায়ন সিনেমাসে ২টি এবং ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শোতে চলছে সিনেমাটি। তবে অনেক দর্শক টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন এবং শো বাড়ানোর দাবি তুলছেন।

সিনেমার গল্পটি একটি ট্রেনযাত্রাকে ঘিরে এগোয় এবং যাত্রীদের জীবনের নানা দিক তুলে ধরে। হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

আরও

বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও

বিনোদন

বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও

বহুল আকাঙ্ক্ষিত ফাইনালের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটবে ফিফা বিশ্বকাপের চলতি আসরের। আর ফাইনালে মুখোমুখি ফুটবলের পরাশক্তি আর্জ...

২০২৬-০৭-১৯ ১৮:২২

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

বিনোদন

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’। ছবিতে প্রথমবারের মতো সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বিপুল আ...

২০২৬-০৭-১৬ ১৪:০৫