রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মৃতপ্রায় খালে ফিরল প্রাণ, শুরু সবুজায়ন

মৃতপ্রায় খালে ফিরল প্রাণ, শুরু সবুজায়ন

বগুড়ার ময়দানহাট্টা ইউনিয়নের বড়াইল–বাকসন খালটি একসময় ছিল পলি জমে মৃতপ্রায়। নাব্যতা হারিয়ে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা, কৃষি সংকট ও পরিবেশগত সমস্যায় ভুগছিল আশপাশের মানুষ। তবে পুনঃখননের মাধ্যমে খালটি ফিরে পেয়েছে তার প্রাণ, আর এবার সেই পুনর্জাগরণের গল্পে যুক্ত হলো সবুজের নতুন অধ্যায়।

শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় পুনঃখননকৃত বড়াইল–বাকসন খালের দুই পাশের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ খালের উভয় তীরজুড়ে কয়েক হাজার গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়।

খালের দুই পাড়ে গাছ লাগানোর এই উদ্যোগ শুধু সৌন্দর্যবর্ধনের জন্য নয়; পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, মাটিক্ষয় রোধ এবং একটি টেকসই সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানান সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। শুধু অবকাঠামো নির্মাণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ কারণেই খাল পুনঃখননের পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ২০ বছর ধরে বগুড়া বিভিন্ন ক্ষেত্রে অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছে। বর্তমান সরকার সেই বঞ্চনা দূর করে জেলার উন্নয়নকে জাতীয় উন্নয়নের মূল ধারার সঙ্গে সমন্বয় করে এগিয়ে নিচ্ছে।

প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে কর্মসূচিস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয়দের মতে, বড়াইল–বাকসন খালের পুনঃখননের ফলে ইতোমধ্যেই পানি নিষ্কাশন ব্যবস্থা সচল হয়েছে, কমেছে জলাবদ্ধতা এবং কৃষিকাজে ইতিবাচক পরিবর্তন এসেছে। এখন খালের দুই পাড়ে গড়ে ওঠা সবুজ বেষ্টনী ভবিষ্যতে এলাকাটিকে পরিবেশবান্ধব ও আরও প্রাণবন্ত করে তুলবে বলে তাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১