শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মমেক হাসপাতালে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

মমেক হাসপাতালে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সারাদেশের ন্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালেও ৬ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

আজ রবিবার (৭ জুন) সকালে হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুত দাবি মেনে নেওয়া না হলে হাসপাতালের ইনডোর ও আউটডোরসহ সব ধরনের চিকিৎসাসেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।

আজ থেকে সারাদেশে শাটডাউন কর্মসূচি চলমান রয়েছে উল্লেখ করে ইন্টার্ন চিকিৎসক ফয়সাল মাহমুদ বলেন, আমাদের সিদ্ধান্ত না মানা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে; প্রয়োজনে সব সেবা বন্ধ করে দেওয়া হবে। আন্দোলন পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই সরকারকে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

ইন্টার্ন চিকিৎসক আসিফ খান বলেন, দাবি মেনে না নিলে সাধারণ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হবে, তাই আন্দোলন কঠিন রূপ নেওয়ার পূর্বেই দাবি পূরণ করা উচিত।

কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসক মাকসুদা সুলতানা তিন্নি লিখিতভাবে ৬ দফা দাবি উত্থাপন করে বলেন, আজ থেকেই দাবিগুলো মেনে না নিলে সামনে কমপ্লিট শাটডাউনসহ আরও ভয়াবহ আন্দোলন গড়ে তোলা হবে। ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত ৬ দফা দাবিগুলো হলো— স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল করা; বিএমডিসি ও বিসিপিএস-এর ভর্তি পরীক্ষা ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা; নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন আবাসিক ভাতাসহ ৯ম গ্রেডের সমমর্যাদা নির্ধারণ করে প্রতি মাসের বেতন প্রতি মাসেই পরিশোধ করা; স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন করা; বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা পূর্বের ন্যায় জেনারেলের চেয়ে ২ বছর বেশি অর্থাৎ ৩৪ বছর করা এবং ২০০৬ সালের শ্রম আইনের যথাযথ প্রয়োগ ও পে-স্কেলের ন্যায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করা।

আরও

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২