শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও ৩,৮০০ পিস ঔষধ উদ্ধার

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও ৩,৮০০ পিস ঔষধ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ভারতীয় ২৬ বোতল মাদকজাতীয় সিরাপ এবং ৩ হাজার ৮০০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)| তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি|

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার (৫ জুলাই ২০২৬) ভোরে ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা ও খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়|

প্রথম অভিযানে ভোর আনুমানিক ৫টা ৪ মিনিটে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫২/২৪-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা বাগানপাড়া গ্রামের মো. মমিন তক্কেলের বাঁশবাগানে হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়|

এরপর একই দিন ভোর আনুমানিক ৫টা ৫ মিনিটে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫২/২৫-আর এলাকা থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একই গ্রামের ওই বাঁশবাগানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন অবস্থায় ১ হাজার ৮০০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়|

এদিকে, একই দিন ভোর আনুমানিক ৫টায় খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/৮৪-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের মাঠের একটি পাটখেত থেকে নায়েব সুবেদার মো. ভুঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে আরও ২ হাজার পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়|

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে মোট ২৬ বোতল ভারতীয় মাদকজাতীয় সিরাপ এবং ৩ হাজার ৮০০ পিস ভারতীয় ঔষধ| তিনটি অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি|

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে| দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অবৈধ পণ্য প্রবেশ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে|

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১