শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

মেসির অভিযোগ ও রোনালদোর সঙ্গে তুলনায় যা বললেন ব্রাজিলের বিশ্বজয়ী কোচ

মেসির অভিযোগ ও রোনালদোর সঙ্গে তুলনায় যা বললেন ব্রাজিলের বিশ্বজয়ী কোচ

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি। নতুন আসর শুরু হওয়ার প্রায় তিন সপ্তাহ আগে ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী কোচ তাকে স্মরণ করলেন। আর্জেন্টিনা অধিনায়ক তার কাছে একটি অভিযোগ করেছিলেন, সেটা নিয়ে কথা বললেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর বর্তমান কোচ।

ব্রাজিলিয়ান সংবাদপত্র ও গ্লোবো-কে দেওয়া সাক্ষাৎকারে স্কলারি ব্যালন ডি’অর সম্পর্কিত একটি ঘটনার কথা বর্ণনা করেন। তার ভোট না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মেসি।

স্কলারি বললেন, ‘মেসির সঙ্গে একবার আমার তর্ক হয়েছিল। সে বলেছিল, ‘স্যার, আপনি কখনো ব্যালন ডি’অর-এর জন্য আমাকে ভোট দেননি। আপনি সবসময় ক্রিশ্চিয়ানোকে ভোট দেন’। আমি বলেছিলাম, ‘আমার ক্রিশ্চিয়ানোকেই ভোট দিতে হবে, সে আমার সন্তানের মতো।’

স্বাভাবিকভাবেই রোনালদোর প্রতি অন্যরকম টান আছে স্কলারির। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত পর্তুগালের কোচ থাকার সময় তখনকার উদীয়মান তারকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। বিশ্ব ফুটবলের আকাশে পর্তুগাল স্ট্রাইকারকে উজ্জ্বল নক্ষত্র হতে দেখেছেন তিনি।

একই সাক্ষাৎকারে প্রত্যাশিতভাবে দুজনের পার্থক্য তুলে ধরলেন এবং তাদের মধ্যে তুলনায় বিস্মিত করলেন। স্কলারি বললেন, ‘মেসি একজন জিনিয়াস। সে চোখ বন্ধ করলেও জানে বলটা সেখানে আছে। ক্রিশ্চিয়ানো জিনিয়াস নয়, সে ইচ্ছাশক্তি ও নিষ্ঠার মাধ্যমে নিজেকে গড়ে তুলেছে।’

একই প্রসঙ্গে কানারিনহার সাবেক কোচ বললেন, ‘সেও জানে বল সেখানে। কিন্তু সেটা জানে ভিন্নভাবে। মেসি জানে না। রোনালদিনহোর ব্যাপারে একই কথা, তার কোনো কৌশলের প্রয়োজন হয় না।’

স্কলারির মতে, মেসিকে ঘিরে সম্মিলিত সমর্থনের কারণে আর্জেন্টিনা সাম্প্রতিক সাফল্য পেয়েছে। ৭৭ বছর বয়সী কোচ বললেন, ‘আর্জেন্টাইন জাতীয় দলের কোচ কী অর্জন করেছে? বিশ্বকাপ জিতেছে। কিন্তু সে কী করেছিল? সবাই মেসিকে ঘিরে খেলে। আর মেসি কী করল? বল পেয়েই গোল করল। যদি তাকে কেন্দ্র করেই খেলেন, তাহলে সে হয় আগে, নয়তো পরে গোল পাবেই।’

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭