মেহেরপুরে ভোক্তা অধিকার দিবস পালিত
মেহেরপুর প্রতিনিধি
|
২০২৬-০৩-১৫ ১২:৪৪
ভারপ্রাপ্ত সম্পাদক: মশিউর রহমান
প্রকাশক: তাসমিন তামান্না
ইমেইল: ppr2027@gmail.com
অফিস: ইউরোপা টাওয়ার, রামপুরা, ঢাকা-১২১৯
© ২০২৬ | মাছরাঙানিউজ২৪ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালনে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশস-ক্যাব মেহেরপুর জেলা শাখা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি শুরু হয়। জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, ক্যাব সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকসহ সরকারি কর্মকর্তা ও ক্যাব প্রতিনিধিবৃন্দ র্যালীতে অংশ নেন।
র্যালি শেষে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূলের উর্ধ্বগতির প্রতিবাদ এবং জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।