শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মেহেরপুর সীমান্তে হাতবোমা, ভারতীয় মদ ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার, আটক ১

মেহেরপুর সীমান্তে হাতবোমা, ভারতীয় মদ ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার, আটক ১

মেহেরপুরের গাংনী উপজেলায় ধলা ও কাথুলী সীমান্তে পৃথক দুটি অভিযানে দুটি হাতবোমা, ভারতীয় মদ এবং বিপুল পরিমাণ সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মমতাজ আলী (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করে। আটককৃত মমতাজ আলী গাংনী উপজেলার কালিয়ানী ভিটাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাংনী উপজেলার ধলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ২২ হাজার টাকা মূল্যের ১ কেজি ২০০ গ্রাম ওজনের দু'টি হাতবোমা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মমতাজ আলীকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

অপরদিকে, উপজেলার কাথুলী সীমান্ত এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৩ লাখ ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের ৯ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মালামালের কোনো মালিকানা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধারকৃত হাতবোমা, মদ ও ট্যাবলেট আইনানুগ প্রক্রিয়ায় গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। আটক মমতাজ আলীর নামে মামলা দায়ের করেছে বিজিবি। ওই মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করবে পুলিশ।

 

আরও

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২