রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরি মামলায় ছাত্রদল নেতা কারাগারে

মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরি মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরিশালের মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির মামলায় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।রোববার (২৯ মার্চ) গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার জিহাদুল ইসলাম খান বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে পৌর এলাকার বদরপুরে সোহেল তালুকদারের বাড়ির আঙিনায় তানভির নামে এক ব্যক্তি তার মোটরসাইকেলটি রেখে যান। রাত আনুমানিক ১টার দিকে খান বাড়ির সামনে একটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে মোটরসাইকেলের প্রকৃত মালিককে ডাকা হয়।পরে তানভির ঘটনাস্থলে এসে নিশ্চিত করেন, মোটরসাইকেলটির লক ভেঙে চুরি করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, অভিযুক্ত জিহাদ ছাত্রদলের পদে থাকলেও তিনি উপজেলা জামায়াত সভাপতির শ্যালক। তিনি আগে থেকেই বিতর্কিত ছিলেন। দলে এমন অন্যায়কারীর কোনো স্থান নেই। কেন্দ্র থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

এ বিষয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১