রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মীরসরাইয়ের গাছবাড়িয়া খালের পুনঃখনন উদ্বোধন করেন মীরসরাইয়ের সাংসদ নুরুল আমিন

মীরসরাইয়ের গাছবাড়িয়া খালের পুনঃখনন উদ্বোধন করেন মীরসরাইয়ের সাংসদ নুরুল আমিন

চট্টগ্রামের মীরসরাইয়ে ১৯৮০ সালে নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে গাছবাড়িয়া খাল খনন উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠা শহীদ জিয়াউর রহমান। দীর্ঘ ৪৬ বছর পর সেই খাল পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকায় নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি। এসময় নুরুল আমিন এমপি বলেন, ‘ঐতিহাসিক গাছবাড়িয়া খালটি ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করেছেন। ১৯৯৩ সালে তৎকালিন বিএনপির সংসদ সদস্য এম.এ জিন্নাহ, ত্রাণমন্ত্রী হারুন অর রশিদের নেতৃত্বে পুনঃখনন করা হয়। এরপর অধ্যবদি আর এই খালটি পুনঃখনন হয়নি। অনেকটা ভরাট হয়ে গেছে। জলাবদ্ধতা নিরসন, কৃষকদের চাষাবাদ নিশ্চিত করার জন্য, স্থানীয়দের দুঃখ, দুর্দশা লাগবে আমাদের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছেন। সেই ২০ হাজার কিলোমিটার খাল খননের মধ্যে আমাদের গাছবাড়িয়া খালও পড়েছে। আশা করছি এই খাল পুনঃখনন হলে এলাকার কৃষকরা উপকৃত হবেন।’

খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, সাবেক যুগ্ম আহবায়ক তোবারক হোসেন, জহির উদ্দিন হুমায়ুন, তৌহিদ উদ দৌজা, হাসান চৌধুরী, বিএনপি নেতা জহির উদ্দিন, মনিরুজ্জামান রোমেল, জাকারিয়া মেম্বার, ইলিয়াস উদ্দিন মাসুদ, উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রহিম উদ্দিন, সদস্য সচিব মাঈন উদ্দিন, যুগ্ম আহবায়ক আবু তাহের, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবব জিয়া উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিনে দুই কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১