মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

"একটি সমাজ , একটি রাষ্ট্র, একটি বিশ্ব বিনির্মাণে শ্রমিকদের গুরুত্ব অপরিসীম। স্বাধীনতার পরে বাংলাদেশকে পুনরায় বিনির্মাণে শ্রমিকদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। একটি রাষ্ট্র কখনো উন্নতির শিখরে পৌঁছাবে না যতক্ষণ শ্রমিকদের মূল্যায়ন করবে না।

" শুক্রবার (১লা মে) মীরসরাই পাইলট স্কুল মাঠে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা শ্রমিকদল ও মীরসরাই উপজেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম -১ মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, পৃথিবীর সকল আন্দোলন সংগ্রাম সফল হয়েছে শ্রমিকদের অংশগ্রহণে। স্বাধীনতার পর থেকে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সব আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিতে ছিল এ শ্রমিকরা। তাদের ঘামে রচিত হয়েছে উন্নয়নের জয়যাত্রা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় শ্রমিকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। 

‎উপজেলা শ্রমিক দলের সভাপতি দিদারুল আলম মাস্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ছালেক এর সঞ্চালনায় শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর , উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার রুবেল, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১