শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মীরসরাইয়ে ঋণের কিস্তি আদায়কে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ, আহত এনজিও কর্মী ও ঋণগ্রহীতা পরিবারের সদস্যরা

মীরসরাইয়ে ঋণের কিস্তি আদায়কে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ, আহত এনজিও কর্মী ও ঋণগ্রহীতা পরিবারের সদস্যরা

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ধুম ইউনিয়নের দক্ষিণ নাহেরপুর গ্রামে ঋণের কিস্তি আদায়কে কেন্দ্র করে এনজিও কর্মী ও ঋণগ্রহীতা পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা'র গ্রাহক ফরিদা খাতুনের কাছ থেকে বকেয়া কিস্তির ৬০ হাজার টাকা আদায়ের জন্য গত ৩ জুন বিকেলে সংস্থাটির কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী দক্ষিণ নাহেরপুরে তার বাড়িতে যান। এ সময় কিস্তি পরিশোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এনজিওর দাবি, ঋণগ্রহীতার ছেলে তুহিন নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে হামলা চালান। এতে শাখা ব্যবস্থাপক শফিউল আলম, মাঠকর্মী বন্ধনা দাশ, প্রীতম তনচংগা ও হিসাবকর্মী অপি আহত হন। নারী কর্মীদের শ্লীলতাহানিরও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর অপকা'র শাখা ব্যবস্থাপক শফিউল আলম জোরারগঞ্জ থানায় এবং মাঠকর্মী বন্ধনা দাশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে ঋণগ্রহীতা পরিবারের সদস্য রবিউল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, নির্ধারিত দিনে কিস্তির টাকা দিতে না পারায় তারা পরদিন পরিশোধের কথা জানান। এ সময় এনজিও কর্মীরা উত্তেজিত হয়ে গালিগালাজ করেন এবং তাকে মারধরের চেষ্টা করেন। ধস্তাধস্তির মধ্যে কয়েকজন আহত হন। পরে অজ্ঞাত কয়েকজন তাদের পরিবারের সদস্যদেরও মারধর করে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, “উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি । অভিযোগগুলো তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১