শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মীরসরাইয়ে জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

মীরসরাইয়ে জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম-১ আসনের সাংসদ নুরুল আমিন বলেন, ‘যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মিরসরাইয়ের ক্রীড়াঙ্গনকে আরো সমৃদ্ধ করতে আমরা সবসময় কাজ করে যাব।মীরসরাইয়ের ক্রীড়াঙ্গনকে জাগ্রত রাখতে এ ধরনের আয়োজন দরকার। তরুণদের সুস্থ বিনোদন ও সুন্দর ভবিষ্যৎ গঠনে খেলাধুলা অত্যন্ত কার্যকর।

শুক্রবার (১৫ মে) মীরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
উক্ত ফাইনাল খেলায় টিম এমবিএইচ স্পোর্টিং ১-০ গোলে মীরসরাই জেনারেল হাসপাতালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলাকে ঘিরে পুরো মীরসরাইজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। দর্শকদের ব্যাপক উপস্থিতি ও খেলোয়াড়দের নৈপুণ্যে জমে ওঠে পুরো আয়োজন।

ফুটবল উৎসবের আহ্বায়ক মহিউদ্দিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী সাবেক সদস্য সচিব গাজী নিজাম
সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর
আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাহাদাত হোসেন সাজু

এছাড়াও উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর হোসেন, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস এম সুমন, হারুন অর রশিদসহ মিরসরাইয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সমাজসেবক ও ক্রীড়াবিদগণ।

ফুটবল উৎসব পরিচালনা পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় রেফারি মো: আবু নছর এবং মো: ইলিয়াস হোসেন জানান, দীর্ঘদিনের পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তৃতীয়বারের মতো সফলভাবে এ আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তারা এ আয়োজনে সার্বক্ষণিক মানসিক ও অর্থনৈতিক সহায়তা প্রদানের জন্য মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর এবং চাকসুর সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ও মীরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন বাদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজক কমিটির অন্যতম সদস্য মো: আবু নছর বলেন, ‘মীরসরাইয়ে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে এখানকার খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’

তিনি মীরসরাই ফুটবল অ্যাকাডেমিকে খেলোয়াড়দের জন্য একটি ‘স্বপ্নঘর’ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

মীরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মহিউদ্দিন বাদল বলেন, ‘মাননীয় এমপি মহোদয় আমাকে ক্রীড়া ক্ষেত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আমরা সবাইকে নিয়ে ক্রীড়া সেমিনার, স্কুল-কলেজ ও অ্যাকাডেমিভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করব এবং যোগ্য খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।’

চ্যাম্পিয়ন দলের সত্ত্বাধিকারী মোফাজ্জল হোসেন রাজিব বলেন, ‘খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও জয়ের ইচ্ছাশক্তির কারণেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। এ ধরনের সুসংগঠিত আয়োজন অব্যাহত থাকলে মিরসরাইয়ের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সৃষ্টি হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১