রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মীরসরাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২৬ শুভ উদ্ধোধন

মীরসরাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২৬ শুভ উদ্ধোধন

অগ্নিযোদ্ধাদের একটাই পণ,নিরাপদ রাখবো সম্পদ ও জীবন এই প্রতিপাদ্য সমানে রেখে চট্টগ্রামের মীরসরাইয়ে বুধবার (২০ মে ) সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, অগ্নি ও অন্যান্য দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা এবং উদ্ধার কার্যক্রমে বাহিনীর সক্ষমতা তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজিত এ অনুষ্ঠানে টিম লিডার হায়াত উর নবীর সঞ্চালনায় ও স্টেশন অফিসার সাইদুল ইসলাম এর 
সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার ।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিনির্বাপণ, উদ্ধার তৎপরতা ও দুর্যোগকালীন জরুরি সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি আধুনিক অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও উদ্ধার সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 
প্রধান অতিথি ইউএনও সোমাইয়া আক্তার বলেন পটিয়ায় ফায়ার সার্ভিসের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে জননিরাপত্তা নিশ্চিতকরণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। এ সময় তিনি অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, যেকোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের দক্ষতা ও প্রস্তুতি জনগণের আস্থা বাড়ায় এবং জীবন ও সম্পদ রক্ষায় তাদের অবদান অত্যন্ত প্রশংসনীয়।
এছাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১