শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মীরসরাইয়ে সব ধরনের অপকর্মে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি নুরুল আমিনের

মীরসরাইয়ে সব ধরনের অপকর্মে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি নুরুল আমিনের

চট্টগ্রামের মীরসরাইয়ে দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, দখল ও চোরাকারবারিসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন।

বুধবার (৬ মে) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।

সভায় নুরুল আমিন বলেন, সরকারিভাবে পরিচালিত প্রকল্পে নির্ধারিত ফি ছাড়া কোনো অতিরিক্ত অর্থ আদায়, তেল চুরি, প্রশাসনিক চাঁদাবাজিসহ যেকোনো ধরনের হয়রানি বন্ধ করতে হবে। মীরসরাইয়ে কোনো অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

এ ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, এলজিইডি প্রকৌশলী মো. দিদারুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম, মীরসরাই থানার জ্যেষ্ঠ কর্মকর্তা শরীফুল ইসলাম, মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন এবং উপজেলা প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাংবাদিক জাবেদ হোসাইনসহ অন্যরা।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১