রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মাটি কেটে বালু তোলায় মামলায় ফেনীর ফরহাদনগরের ৬ দস্যুকে খুঁজছে পুলিশ

মাটি কেটে বালু তোলায় মামলায় ফেনীর ফরহাদনগরের ৬ দস্যুকে খুঁজছে পুলিশ

ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের খাইয়ারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলায় ৬ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল মনছুর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

স্থানীয় সূত্র জানায়, খাইয়ারা উচ্চ বিদ্যালয়ের পিছনে জমিতে ভেকু মেশিন দিয়ে প্রায় ৫/৭ফুট গভীর করে মাটি কাটে একটি চক্র। সেখানে ড্রেজার মেশিন বসিয়ে পাইপ লাইনের মাধ্যমে বালু উত্তোলন করা হয়। ফলে পরিবেশের ভারসাম্য হুমকি এমনকি আশপাশের জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা তৈরী হয়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের ঘটনাস্থলে গেলে বালু কারবারিরা পালিয়ে যায়।

এ ঘটনায় খাইয়ারা এলাকার নুরুজ্জামানের ছেলে আবদুস শুক্কুর ও তার ভাই নুর কালাম, আবদুস শুক্কুরের ছেলে রনি, তালতলা এলাকার করিমুল হকের ছেলে নয়ন, ইউসুফের ছেলে সালাহউদ্দিন, মিয়ার ছেলে মাহবুবকে আসামী করে মামলা দায়ের করা হয়।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল মনছুর জানান, মাটি কেটে বালু উত্তোলন করে ভূমি নষ্ট করা হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে এবং বালু উত্তোলন সংক্রান্ত বিধি অমান্য করে বালু মহাল ও ব্যবস্থাপনা আইন-২০১০ ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন- ২০২৩ এর ১৩ ধারায় অপরাধ করা হয়েছে।

ফেনী সদর মডেল থানাধীন বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলী জানান, মামলার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। পুলিশ তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১