শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

মাকে ধর্ষণের অভিযোগে চার ভাই মিলে ধর্ষককে জবাই করে হত্যা

মাকে ধর্ষণের অভিযোগে চার ভাই মিলে ধর্ষককে জবাই করে হত্যা

ময়মনসিংহ নগরীর ভাড়া বাসা থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) পুলিশ নগরের ৩৬ বাড়ি কলোনী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে বলে জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

নিহত রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) নগরের আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদ ও খাদিজা বেগমের ছেলে।

তিনি একমাস আগে ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের পাঁচ কক্ষের বাসার একটি কক্ষে ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন। তার সঙ্গে কয়েকজন বন্ধুও ওই বাসায় থাকতেন।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন ব্যক্তি ওই বাসায় গিয়ে রুবেলকে পিটিয়ে ও গলাকেটে হত্যা করা হয়। এর আগে বাসার সামনের সড়কে থাকা রুবেলের চাচাতো ভাইয়ের একটি মোটরসাইকেলও আগুনে পুড়িয়ে দেয় হামলাকারীরা।

ঘটনার পর থেকে বাসাটির সব ভাড়াটিয়া ও মালিক পারুল আক্তার পলাতক রয়েছেন।

নিহতের বোন রুনা আক্তার বলেন, “আমার ভাইকে মেরে ফেলছে খবর পেয়ে এখানে এসেছি। এই বাসার লোকজনই আমার ভাইকে মেরেছে।”

কোতয়ালী মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে বিছানায় রুবেলের রক্তাক্ত মরদেহ পায়।

রুবেলের বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, “আমরা কিছু তথ্য পেয়েছি, সে অনুযায়ী আমরা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছি। এর মধ্যে রনি মিয়া (২৭) ও সজল (৩৫) নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।”

এদিকে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, শনিবার এক নারী ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগ এনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে রোববার রাজিব আহমেদ ওরফে রুবেল হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

“যতদূর জানতে পারছি, ধর্ষণের শিকার ওই নারীর চার ছেলে তাকে গলা কেটে হত্যা করেছে। দুপুরের দিকে ময়মনসিংহ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই নজরুল ইসলাম ওই নারী ও তার দুই ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে গেছে।”

এ বিষয়ে ময়মনসিংহ পিবিআইয়ের সুপার মো. মিজানুর রহমান বলেন, “আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।”

আরও

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২