রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

লন্ডনে রাষ্ট্রপতির ‘সাদাসিধা জীবন’

লন্ডনে রাষ্ট্রপতির ‘সাদাসিধা জীবন’

চিকিৎসার জন্য যুক্তরাজ্য সফরে গিয়ে বিলাসী জীবন যাপন নিয়ে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

মেডিকেল চেকআপের জন্য রাষ্ট্রপতি গত ৯ মে যুক্তরাজ্যে যান। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় তিনি বিদেশে যাওয়ার সুযোগ পাননি। সে সময় তিনি ছিলেন কার্যত গৃহবন্দী। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতির উন্নতি হয়।

যুক্তরাজ্যে মেডিকেল চেকআপের সময়ই দেশে কয়েকটি গণমাধ্যম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন লন্ডনে বিলাসবহুল দামি হোটেলে অবস্থান ও কেনাকাটাসহ বিলাসী জীবন কাটাচ্ছেন বলে খবর প্রকাশ করে।

এ প্রসঙ্গে এক গণমাধ্যমকে রাষ্ট্রপতি জানান, তাঁর যুক্তরাজ্য সফর নিয়ে অতিসম্প্রতি কয়েকটি পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা ‘সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বাস্তবতা বিবর্জিত।

খবরে রাষ্ট্রপতির সফরসঙ্গীদের যে সংখ্যা উল্লেখ করা হয়েছে তা একবারেই সঠিক নয় বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি জানান, প্রকৃত তথ্য হচ্ছে সরকারের কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এই সফরে সরচেয়ে কম সংখ্যক নিরাপত্তা কর্মী ও বঙ্গভবনের কর্মকর্তা রয়েছেন। দ্বিতীয়ত: যুক্তরাজ্য সফরকালে তিনিসহ তাঁর পরিবারের ৫ সদস্যের মধ্যে ২ জনের খরচ ব্যক্তিগতভাবে বহন করা হয়েছে। তৃতীয়ত: সফরকালে বিলাসবহুল হোটেলে অবস্থানের বিষয়টি সঠিক নয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরকালে যত দামি হোটেলে অবস্থান করেছেন, তার চেয়ে অনেক কম খরচের হোটেলে অবস্থান করার কথাও জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, প্রফেসর ইউনুস ও তার সফরসঙ্গীরা ৫ তারকা হোটেলের খাবার খেলেও, তিনি ও তার সফরসঙ্গীরা কৃচ্ছ্রসাধনের জন্য বাংলাদেশি রেস্তোরাঁর সাধারণ খাবার খেয়েছেন।

লন্ডনে কোনো ধরনের শপিং নয়, বরং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি সীমিত দূরত্বে যাতায়াত করেছেন বলেও জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, যাতায়াতের জন্য প্রচলিত নিয়মেই বাংলাদেশ হাইকমিশন সীমিত সংখ্যক সাধারণ গাড়ির ব্যবস্থা করেছে। এখানে বিলাসবহুল বা বাড়তি কোনো আয়োজন ছিল না।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১