মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় যানজট নিরসন ও আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।

রোববার (১৫ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে মহাসড়কের উভয় পাশের শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, বিআরটিএ, কুমিল্লা সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও সদর দক্ষিণ উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে দেখা যায়, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়কের দুই পাশে ফুটপাত ও মূল সড়কের একাংশ দখল করে গড়ে উঠেছিল অসংখ্য ভ্রাম্যমাণ দোকান ও অস্থায়ী বাস কাউন্টার। এসব অবৈধ স্থাপনার কারণে সরু হয়ে যাওয়া সড়কে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হতো। বুলডোজার দিয়ে এসব দোকান ও স্থাপনা উচ্ছেদ করে সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়। তিনি বলেন, পদুয়ার বাজার এলাকাটি দীর্ঘদিনের যানজটপ্রবণ পয়েন্ট। সামনে ঈদ উপলক্ষে মহাসড়কে গাড়ির চাপ বাড়বে। যাত্রীদের যেন কোনো ভোগান্তি না হয়, সে লক্ষ্যেই এই যৌথ অভিযান। আমরা সড়ক ও ফুটপাত দখলমুক্ত করেছি যাতে ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারে।

অভিযানে উপস্থিত ছিলেন- কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান, বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক মো. ফারুক আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অভিযানে সহযোগিতা করেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১