মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

কমলগঞ্জে এক একর জমির অভাবে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না

কমলগঞ্জে এক একর জমির অভাবে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিক স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে গৃহীত প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ের ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (বর্জ্য শোধনাগার) প্রকল্প এক একর জমির অভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না।

পৌরসভা সূত্রে জানা যায়, পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৬ লাখ লিটার ধারণক্ষমতার ওভারহেড জলাধার, ৩৭ কিলোমিটার পাইপলাইন, ৩টি উৎপাদন নলকূপ, প্রায় ৩ কিলোমিটার ড্রেন এবং ৭৫০টি স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করা হয়েছে। এছাড়া মানব বর্জ্য সংগ্রহের জন্য দুটি ভ্যাকুয়াম ট্রাকও সরবরাহ করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে সেপটি ট্যাংক থেকে সংগ্রহ করা বর্জ্য শোধন করে পরিবেশবান্ধব উপায়ে নিষ্কাশন করা হবে এবং উৎপাদিত কঠিন বর্জ্য জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে। এতে পরিবেশ দূষণ কমার পাশাপাশি কৃষিজমির উর্বরতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কমলগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেন- এক একর জমির অভাবে কোটি টাকার প্রকল্পটি ঝুলে আছে। জমি না পেলে পৌরবাসী এর সুফল থেকে বঞ্চিত হতে পারেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, শোধনাগার থেকে উৎপাদিত জীবাণুমুক্ত জৈব সার মাটির উর্বরতা বৃদ্ধি ও জমির স্বাস্থ্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, প্রকল্পের জন্য প্রয়োজনীয় এক একর জমি পাওয়া গেলে দ্রুত বাস্তবায়ন কাজ শুরু করা হবে।

স্থানীয়দের দাবি, ধলাই নদীর তীরবর্তী সরকারি খাস জমি ব্যবহার করে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করা হলে কমলগঞ্জ পৌরসভা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১