শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

কমলগঞ্জে ৬০ বছরের পুরোনো রাস্তা কেটে প্রতিবন্ধকতার অভিযোগ,গ্রামবাসীর প্রতিবাদ

কমলগঞ্জে ৬০ বছরের পুরোনো রাস্তা কেটে প্রতিবন্ধকতার অভিযোগ,গ্রামবাসীর প্রতিবাদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে দীর্ঘদিনের ব্যবহৃত জনসাধারণের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৩ জুন) স্থানীয় গ্রামবাসী প্রতিবাদ সভা করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিবাদ সভায় বক্তারা জানান, স্বাধীনতারও পূর্ব সময় থেকে প্রায় ৬০ বছর ধরে রামচন্দ্রপুর গ্রামের মানুষ এবং দেওরাছড়া চা বাগানের একাংশের শ্রমিকসহ শতাধিক পরিবার এ রাস্তা ব্যবহার করে আসছেন। প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক মানুষ এই পথ দিয়ে চলাচল করেন। সম্প্রতি স্থানীয় বাসিন্দা বারিক মিয়া (প্রকাশ বারিক্কা) ও খুশেদ মিয়া (প্রকাশ খোশিয়া) রাস্তার দুই পাশ কেটে সংকুচিত করে দিয়েছেন বলে অভিযোগ করেন তারা।

গ্রামবাসীর দাবি, রাস্তার পাশে গর্ত করে সেখানে গোবর ও ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিনের জনসাধারণের রাস্তা কেটে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করা হয়েছে। এতে এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

তবে বারিক মিয়া অভিযোগের বিষয়ে বলেন, রাস্তার অংশ তার দলিলভুক্ত জমির মধ্যে পড়ায় তিনি তা কেটেছেন।

এ বিষয়ে রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, মানুষের চলাচলের রাস্তা কেটে দেওয়া দুঃখজনক। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেম এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১