শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

খুলনায় অটোরিকশা চালকদের মানববন্ধন, লাইসেন্স ও হয়রানি বন্ধের দাবি

খুলনায় অটোরিকশা চালকদের মানববন্ধন, লাইসেন্স ও হয়রানি বন্ধের দাবি

খুলনা মহানগরীতে চলাচলকারী অটোরিকশার (মিশুক) লাইসেন্স প্রদান এবং ট্রাফিক পুলিশ কর্তৃক হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন চালকরা।

আজ রোববার বেলা ১১ টায় নগরীর শিববাড়ী মোড়ে মানববন্ধনে এই দাবি জানানো হয়। পরে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক, খুলনা জেলা প্রশাসক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন চালকরা।

মানববন্ধনে বক্তাগন বলেন, মিশুক চালকরা দীর্ঘদিন ধরে সৎভাবে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু বর্তমানে বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট কিছু ব্যক্তির মাধ্যমে অটোরিকশা(মিশুক) চালকদের অযৌক্তিকভাবে হয়রানি করা হচ্ছে। প্রতিনিয়ত অটোরিকশা আটক, জরিমানা, এবং প্রয়োজনীয় কাগজপত্রের অজুহাতে আমাদের 'উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। 

কাগজপত্র না দেখাতে পারায় পাঁচশত টাকা জরিমানা গুণতে হচ্ছে। যা আমাদের একদিনের আয়ের চেয়ে অনেক বেশী। এতে আমাদের পরিবার-পরিজন 
নিয়ে চরম দুর্ভোগে পড়ছি।

আমরা খুলনার প্রশাসনের কাছে অটোরিকশা চালকদের অযথা হয়রানি বন্ধ, একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে আইনগতভাবে অটোরিকশা চলাচলের সুযোগ, বৈধ লাইসেন্স ও নিবন্ধন প্রক্রিয়া সহজ এবং ট্রাফিক পুলিশের আচরণে মানবিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। 

মানববন্ধনে বক্তৃতা করেন, ঈসমাইল হোসেন, নাজমুল হক মনি, মো. শামিম হোসেন, মো. জুয়েল, রবিউল ইসলাম, আল মামুন, নয়ন প্রমুখ। 

 

আরও

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২