শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

খুলনায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা করলো স্ত্রী

খুলনায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা করলো স্ত্রী

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামে স্বামীকে শ্বাসরোধ ও অন্ডকোষ চেপে হত্যা করেছে তার স্ত্রী খুকুমনি।

আজ সোমবার রাত ৮টার দিকে এঘটনা ঘটে। ঘটনার পর থেকে পালিয়ে যাওয়া স্ত্রী খুকুমনিকে এলাকাবাসী আটক করেছে। নিহত ফজলু গাজী জোড়শিং গ্রামের মৃত ফকির গাজীর ছেলে।

স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর জোড়শিং গ্রামের ফজলু গাজীর (৬৬) সাথে ২য় স্ত্রী খুকুমনির কথা কাটাকাটি শুরু হয়। রাত ৮টার দিকে স্বামীর শ্বাসরোধ ও অন্ডকোষ চেপে হত্যা করে পালিয়ে যায় সে। পরে স্থানীয়রা গ্রাম্য চিকিৎসক নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১ম স্ত্রীর মৃত্যুর পর পাশ্ববর্তী গ্রামের স্বামী পরিত্যক্ত খুকুমনিকে বিয়ে করেছিলেন ফজলু গাজী। খুকুমনি পাশের আংটিহারা গ্রামের মৃত শামসুর গাজীর মেয়ে।

কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন, ঘটনা শুনেছি। এখনো ঘটনাস্থলে পৌঁছে পারিনি। তবে বিভিন্ন সুত্র থেকে তথ্য নিয়ে তদন্ত ও অভিযুক্তকে আটকের চেষ্টা করতেছি।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১