শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

খুলনায় ‘বি কোম্পানির’ ৪ সদস্য গ্রেপ্তার

খুলনায় ‘বি কোম্পানির’ ৪ সদস্য গ্রেপ্তার

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল। শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন-বটিয়াঘাটা উপজেলার ইমদাদুল ইসলামের ছেলে দ্বীন ইসলাম ওরফে দীনু (৩২), খুলনা সদর এলাকার বাবু হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার (২৬), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে আবিদ হাসান ওরফে আবুজার (২৯) এবং সোনাডাঙ্গা থানার আব্দুল জলিলের ছেলে মো. রাসেল (২৯)।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভীতি প্রদর্শনের মাধ্যমে মাদক বিস্তার ও খুলনা মহানগরীতে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

র‌্যাবের তথ্যমতে, আবিদ হাসান ওরফে আবুজারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় মাদক, চুরি ও সন্ত্রাসবিরোধী আইনে ১০টির বেশি মামলা রয়েছে। দ্বীন ইসলাম ওরফে দীনুর বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। এছাড়া হাসিব হাওলাদারের বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্রের ভয় দেখানো, চুরি ও মারধরের অভিযোগে মামলা রয়েছে। অপরদিকে মো. রাসেলের বিরুদ্ধেও খুলনার বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দ্বীন ইসলাম ওরফে দীনুকে বটিয়াঘাটা থানায় এবং হাসিব হাওলাদার, আবিদ হাসান ওরফে আবুজার ও মো. রাসেলকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১