বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

জ্বালানি সাশ্রয়ে রাতে ফিলিং স্টেশন ১১ ঘণ্টা বন্ধের প্রস্তাব

জ্বালানি সাশ্রয়ে রাতে ফিলিং স্টেশন ১১ ঘণ্টা বন্ধের প্রস্তাব

রাজধানীতে জ্বালানি সংকটের মধ্যে ফিলিং স্টেশন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিতসহ ৮ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে আয়োজিত এক আলোচনা সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখতে নির্দিষ্ট সময়ের বাইরে পাম্প বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

সভায় পাম্প মালিকরা জানান, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনা। অনেক সময় ট্যাংকার পূর্ণ ধারণক্ষমতায় তেল না নিয়ে আংশিক লোডে পাঠানো হয়, ফলে পরিবহন ব্যয় বেড়ে যায় এবং ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হয়। তাই ট্যাংকারের পূর্ণ ধারণক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।

অ্যাসোসিয়েশনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে— ক্রেতাদের সচেতন ও ধৈর্যশীল হওয়া, পাম্পে ভিড় ও হুমড়ি খাওয়া থেকে বিরত থাকা, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিক্রির সময় নির্ধারণ, উপজেলা ও জেলা পর্যায়ে পাম্পে নিরাপত্তা জোরদার করা এবং সরবরাহ ব্যবস্থাকে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা।

সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, বর্তমান পরিস্থিতিতে পাম্প মালিকদের ওপর একতরফা দোষ চাপানো ঠিক নয়। একই সঙ্গে সরকারের ট্যাগ অফিসার নিয়োগ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি।

আরও

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

জাতীয়

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

জাতীয়

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

জাতীয়

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

জাতীয়

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক ক...

২০২৬-০৭-১৬ ০৯:১৯