শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

জিয়াউর রহমানের মত মানুষ পেয়ে বাংলাদেশ গর্বিত: পরিবেশমন্ত্রী

জিয়াউর রহমানের মত মানুষ পেয়ে বাংলাদেশ গর্বিত: পরিবেশমন্ত্রী

বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের মত মানুষ পেয়ে বাংলাদেশ সত্যিই গর্বিত। তিনি এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে এদেশের মানুষদের উন্নয়নের পথ দেখিয়েছেন- এমন মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

রোববার (৩১ মে) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় মিন্টু বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে বাংলাদেশের গণমানুষের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। কিন্তু মাঝখানে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল। এদেশের মানুষদের জিন্মি করে দুঃশাসন চালিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছেন।

সোনাগাজী পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় উক্ত সভায় আরও বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সোনাগাজী পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস মিতা সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

আরও

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২