রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫০০ ফুট রাস্তা চলাচলের অনুপযোগী, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫০০ ফুট রাস্তা চলাচলের অনুপযোগী, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া এলাকায় প্রায় ৭০০ ফুট দীর্ঘ একটি গ্রামীণ সড়কের মধ্যে ৫০০ ফুট অংশ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং হাঁটুসমান কাদায় পরিণত হওয়ায় শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুড়পাড়ার পোস্ট অফিস মোড় থেকে উত্তর-পশ্চিম দিকে সোনামিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ৭০০ ফুট রাস্তার মধ্যে মাত্র ২০০ ফুট অংশে ফ্ল্যাট সলিং করা হয়েছে। বাকি প্রায় ৫০০ ফুট কাঁচা রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।

রাস্তাটির পাশেই রয়েছে সিসিএস কিন্ডার গার্ডেন নামে একটি কেজি স্কুল এবং একটি মডার্ন নূরানী হাফেজি মাদ্রাসা। কেজি স্কুলটিতে প্রায় ১৬৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এছাড়া হাফেজি মাদ্রাসায় প্রায় ৬০ জন শিশু কোরআন হিফজ করছে। শিক্ষক ও কর্মচারীদেরও প্রতিদিন এই রাস্তা ব্যবহার করতে হয়।

স্থানীয়রা জানান, বৃষ্টি হলে রাস্তাটি দেখে মনে হয় যেন একটি উন্মুক্ত জলাশয়। কাদার কারণে পাওয়ার টিলারসহ বিভিন্ন যানবাহন মাঝপথে আটকে যায়। শিক্ষার্থীদের স্কুলে যেতে গিয়ে জামা-কাপড়, বই-খাতা নষ্ট হয়। অনেক সময় অভিভাবকদের শিশুদের কোলে করে রাস্তা পার করাতে দেখা যায়।

এলাকার চাকরিজীবীদের দুর্ভোগও কম নয়। কাদামাখা রাস্তা পার হতে গিয়ে অনেকেই প্যান্ট ও অফিস ব্যাগ হাতে নিয়ে চলাচল করেন। পোস্ট অফিস মোড়ে পৌঁছে টিউবওয়েলের পানি দিয়ে পা পরিষ্কার করে অফিসের পোশাক পরে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিতে হয়।

স্থানীয় সাংবাদিক শওকত আলী অঙ্কুর বলেন, “রাস্তার এই বেহাল অবস্থার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। স্কুল-মাদ্রাসার শত শত শিক্ষার্থী প্রতিদিন কষ্ট করে যাতায়াত করছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।”

কেজি স্কুলের ছাত্র সারজিন বলে, “বৃষ্টি হলে স্কুলে যেতে খুব কষ্ট হয়। অনেক সময় কাদায় পড়ে বই-খাতা নষ্ট হয়ে যায়।”

কেজি স্কুলের ছাত্রী মাইসা খাতুন বলেন, “জুতা পরে হাঁটা যায় না। কাদা মাড়িয়ে স্কুলে যেতে হয়।”

বৃদ্ধ আব্দুর কাদের বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থা। জনপ্রতিনিধিদের কাছে বহুবার বলা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।”

চাকরিজীবী শামিম হোসেন বলেন, “অফিসে যেতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয়। বর্ষাকালে চলাচল আরও কষ্টকর হয়ে ওঠে।”

কেজি স্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বলেন, “রাস্তাটির কারণে শিক্ষার্থীদের উপস্থিতি ব্যাহত হয়। দ্রুত সংস্কার করা হলে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমবে।”

এলাকাবাসী অবিলম্বে রাস্তাটির সংস্কার ও চলাচল উপযোগী করার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় দ্রুত সড়কটি সংস্কার করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং জনদুর্ভোগ লাঘব হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১