শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ইউএনও'র কাছে চাঁদা দাবী,না পেয়ে অপপ্রচার

ইউএনও'র কাছে চাঁদা দাবী,না পেয়ে অপপ্রচার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের কাছে চাঁদা দাবি করে না পেয়ে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।তিনি জানান একটি অনলাইন সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি সুবিধা ও অর্থ দাবি করে তা না পেয়ে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইউএনও সাইফুল ইসলাম বলেন, রূপগঞ্জ উপজেলায় ১ শতাংশ তহবিলের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে। এসব প্রকল্পের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার ফেসবুক আইডিতেও তথ্য প্রকাশ করছেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হচ্ছে, যাতে সাধারণ মানুষ জানতে পারেন কোথায় কী কাজ হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, শাহীন আলম নামে এক ব্যক্তি ঢাকা থেকে এসে প্রথমে তার সঙ্গে পরিচিত হন। এরপর তিনি পরিবারের জন্য কক্সবাজারে দুই দিনের আবাসনের ব্যবস্থা, তিনটি বিমান টিকিট অথবা বিকল্প হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন।

ইউএনওর ভাষ্য, এসব দাবি পূরণে অপারগতা প্রকাশ করার পর ওই ব্যক্তি ফোনে হুমকি দেন এবং বলেন, ‘এক সপ্তাহের মধ্যে এর ফল বুঝতে পারবেন।’ এরপরই উপজেলা প্রশাসনের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়।

সাইফুল ইসলাম বলেন, প্রকাশিত সংবাদে ১ শতাংশ তহবিলের প্রকল্পে অর্থ অপচয়ের অভিযোগ করা হলেও কোথায়, কীভাবে বা কোন প্রকল্পে অনিয়ম হয়েছে—এ বিষয়ে কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

তিনি আরও বলেন, “আমার ধারণা, সুবিধা বা অর্থ না পেয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে। কিছু অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত ব্যক্তি বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে সুবিধা বা অর্থ দাবি করেন। দাবি পূরণ না হলে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করেন।”

ইউএনও জানান, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে এবং মন্ত্রণালয় এ বিষয়ে অবগত রয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১