বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

হত্যা মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার ডিবির ৬ সদস্য, আটক ৪

হত্যা মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার ডিবির ৬ সদস্য, আটক ৪

বরগুনায় হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ছয় সদস্য। এ ঘটনায় হত্যা মামলার আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ঘটনায় আরও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বরগুনায় হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ছয় সদস্য। এ ঘটনায় হত্যা মামলার আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ঘটনায় আরও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাকিরতবক এলাকায় এ ঘটনা ঘটেজে গয়ন্সআই (নিরস্ত্র) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. জহিরুল ইসলাম সিকদারকে (২৬) গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হলে তিনি গ্রেপ্তার এড়াতে ধস্তাধস্তি শুরু করেন বলে জানিয়েছে প

এ সময় আসামির স্ত্রী ও ভাই চিৎকার করে “ডাকাত, ডাকাত” বলে স্থানীয়দের জড়ো করেন। পরে ৫০ থেকে ৬০ জন নারী-পুরুষ দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ধারালো রামদা নিয়ে ডিবি পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলায় জেলা গোয়েন্দা শাখার ছয় সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে বরগুনা সদর থানা, জেলা পুলিশ লাইন ও ডিবির অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে মূল আসামি জহিরুল ইসলাম সিকদারসহ আরও তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

মো. জহিরুল ইসলাম সিকদার (২৬)

জান্নাতী (২০)

মোসা. মানসুরা (৩০)

আমেনা (৩৭)

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো রামদা, দুটি লাঠি এবং কয়েকটি কাঠের চেরা জব্দ করেছে বলে জানিয়েছে।

এ ঘটনায় এসআই মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে পেনাল কোড, ১৮৬০ এর ১৪৩/১৪৮/১৮৬/২২৪/২২৫/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/১৪৯ ধারায় বরগুনা সদর থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১