বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

হাঁটু পানিতে মহাসড়ক, স্রোতে কাঁপছে যানবাহন

হাঁটু পানিতে মহাসড়ক, স্রোতে কাঁপছে যানবাহন

বগুড়ার শেরপুরে মাত্র এক ঘণ্টার আকস্মিক বৃষ্টিতেই ঢাকা-বগুড়া মহাসড়কের একাধিক অংশ পানিতে তলিয়ে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দারা। কোথাও হাঁটু পানি, কোথাও তার চেয়েও বেশি—তার ওপর আবার সৃষ্টি হয়েছে স্রোত। ফলে মহাসড়কটি যেন পুরোপুরি নদীর রূপ নিয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর উপজেলার হামছায়াপুর ও ধড়মোকাম এলাকায় এই জলজটের সৃষ্টি হয়। পানি জমে যাওয়ায় ঝুঁকি নিয়েই চলাচল করতে দেখা গেছে দূরপাল্লার বাস, ট্রাক, মোটরসাইকেল ও স্থানীয় যানবাহনগুলোকে।

দ্রুতগতির ট্রাক-বাস ছুটে যাওয়ার সময় ছিটকে পড়া পানিতে ভিজে যাচ্ছেন ছোটগাড়ির যাত্রী ও পথচারীরা। অনেককে জুতো হাতে নিয়ে নোংরা পানি মাড়িয়ে রাস্তা পার হতে দেখা গেছে। পানির মধ্যে বিকল হয়ে পড়েছে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলও।

স্থানীয়রা জানান, মাঝারি ধরনের বৃষ্টিতেই মহাসড়কের এই দুই পয়েন্টে নিয়মিত পানি জমে যায়। মহাসড়কের পাশে ড্রেন নির্মাণ করা হলেও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা এখনো পুরোপুরি চালু হয়নি। ফলে আশপাশের পানি এসে রাস্তায় জমে থাকে এবং স্রোত তৈরি করে অন্যদিকে গড়িয়ে যায়। এতে দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা থেকে যায় এবং বাড়ে জনদুর্ভোগ।

একাধিক চালক ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখনই যদি এই অবস্থা হয়, তাহলে ভারী বর্ষণে কী হবে? মহাসড়কে চলাচল করাই তখন বিপজ্জনক হয়ে পড়বে।”

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান বলেন, সাসেক-২ প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সচল করার উদ্যোগ নেওয়া হবে, যাতে মহাসড়কের জলজট ও জনদুর্ভোগ কমানো যায়।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১