বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীর মৃত্যু

গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসের নিচে চাপা পড়ে রিক্তা খাতুন (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরোও আহত হয়েছেন ৮ জন বাসযাত্রী।

রোববার (৩১ মে) সকালের দিকে উপজেলার পলাশবাড়ী- গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের ঠুটিয়া পাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী ফায়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) লোকমান হাকিম ।

নিহত রিক্তা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল মিয়ার স্ত্রী ও আব্দুল মতিন মিয়ার মেয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে গাইবান্ধাগামী  একটি যাত্রীবাহীবাস পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের ঠুটিয়া পাকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় রিক্তা খাতুন নামের ১ জন নারী বাসযাত্রী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। আহত হয়েছেন আরোও ৮ জন বাসযাত্রী ।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) লোকমান হাকিম জানায়, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং দুর্ঘটনায় কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ বলেন, দুর্ঘটনায আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত রিক্তা খাতুনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১