শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় স্কুলছাত্রীকে অপহরণের পর দিনভর ধর্ষণ

গাইবান্ধায় স্কুলছাত্রীকে অপহরণের পর দিনভর ধর্ষণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণ করে পালাক্রমে ধর্ষণের পর রাস্তার পাশে ফেলে গেছে ধর্ষণকারীরা।

সোমবার ( ২৭ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে ওই স্কুল ছাত্রীকে একটি অটোরিক্সা থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল বেলা শিশুটি স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সকাল দশটার দিকে রংপুর- ঢাকা মহাসড়কের সমাস পাড়ার একটি ট্রান্সফরমারের নিচ থেকে যুবকরা তাকে বলপূর্বক একটি অটোরিক্সায় তুলে ফুলবাড়ী ফুটানির বাজারের এক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে চেতনানাশক ঔষধ খাইয়ে দিনভর নির্যাতন চালায় তাকে। পরে বিকেলের দিকে অজ্ঞান অবস্থায় তাকে "আখ সেন্টারের" পাশে ফেলে রেখে যায় ধর্ষক অপহরণকারীরা।

এ সময় পথচারীরা শিশুটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তার পরিবারের কাছে খবর দেয়। পরিবারের লোকজন শিশুটির উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটতে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। শিশুটি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফাহাদ আল আসাদ জানায়, শিশুটি যৌন-নিপীড়নের শিকার হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা চলছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১