বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় সবজি বাগানের আড়ালে গাঁজা চাষ, অভিযুক্ত পলাতক

গাইবান্ধায় সবজি বাগানের আড়ালে গাঁজা চাষ, অভিযুক্ত পলাতক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সবজির আড়ালে গাঁজা চাষ করে আসছিলেন আয়নাল হক (৪০) নামের এক ব্যক্তি। পুলিশ অভিযান চালিয়ে গাজার গাছটি উদ্ধার করলেও গ্রেফতার করতে পারেননি ওই গাজা চাষীকে।

বুধবার ( ২৯ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানা পুলিশ।

গাঁজা চাষী আয়নাল হক সুন্দরগঞ্জ উপজেলায় বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামের আব্দুল জব্বারের ছেলে ।

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলের দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামে অভিযান চালিয়ে গাজার গাছে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আয়নাল হক দীর্ঘদিন ধরে বাড়ির পিছনে একটি সবজির বাগানে আড়ালে গাঁজা চাষ করে আসছিলেন। বিষয়টি গোপন রাখতে তিনি নেট দিয়ে বাগানের চারিপাশে ঘিরে রাখতেন। সবজির গাছের সাথে সমঞ্জস্য রাখতে প্রায়ই গাঁজা গাছের মাথা ছেঁটে দিতেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় চার ফিট উচ্চতার একটি গাজার গাছ উদ্ধার করেন। তবে অভিযানের সময় সবজি বাগান ও গাঁজা চাষী আয়নাল হককে পাওয়া সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপুলিশ পরিদর্শক (এস আই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে সবজির আড়ালে গাঁজা চাষ করে আসছিল । অভিযান চালিয়ে গাজার গাছ উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১