মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

গাইবান্ধায় অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

গাইবান্ধার সাদুল্যাপুরে অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ মিয়া ( ৪) নামের এক শিশু নিহত হয়েছে।

নিহত আব্দুল্লাহ মিয়া সাদুলাপুর উপজেলায় বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গ্রামের মধু মিয়ার ছেলে।

শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মেসার্স শাহানা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই সময় আব্দুল্লাহ মিয়া বাড়ি থেকে টায়ার নিয়ে খেলতে খেলতে ফিলিং স্টেশন এলাকায় আসে। এসময় রাস্তা পার হতে দ্রুতগতির গাইবান্ধাগামী একটি অটোরিক্সার চাকার নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় আব্দুল্লাহ মিয়া। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় সে। এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন, মেসার্স শাহানা ফিলিং স্টেশনের পাশে একটি মেহগনির গাছ হেলে পড়ার কারণে মানুষ দুর্ঘটনা কবলিত হচ্ছে। দ্রুত গাছটি অপসারণ করা প্রয়োজন। ওই গাছের জন্য শিশু আবদুল্লাহ মিয়া মারা যায়।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১