শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা মামলার পলাতক আসামি সাবু সাভারে গ্রেফতার

গাইবান্ধায় অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা মামলার পলাতক আসামি সাবু সাভারে গ্রেফতার

গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত শিক্ষক কফিল উদ্দিন (৬৫) হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম সাবুকে সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। এই ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি।

সোমবার (৬ জুলাই) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) স্বপন কুমার সরকার।

এর আগে রোববার (৫ জুলাই) দিবাগত রাতে সাভার এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম সাবু গোবিন্দগঞ্জ উপজেলার হরিপুর মধ্যপাড়া গ্রামের ছামসুল হকের ছেলে।

গত ২৮ জুন মামলার প্রধান আসামি ও হরিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য আবদুল জলিলকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। তারা আপন দুই ভাই। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তারা।
নিহত অবসরপ্রাপ্ত শিক্ষক কফিল উদ্দিন একই গ্রামের ফজর উদ্দিনের ছেলে এবং রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক। এ হত্যা মামলার প্রধান আসামি আব্দুল জলিল ও নিহত অবসরপ্রাপ্ত শিক্ষক কফিল উদ্দিনের নিজস্ব ওয়ারিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত কফিল উদ্দিন হত্যা মামলার ৬ নং আসামীকে সাভার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন র‍্যাব।

প্রসঙ্গত,গত ২৮ এপ্রিল আতাউর রহমান বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটতে গেলে অভিযুক্তরা বাধা দেয়। কারণ জানতে চাইলে তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারধর করা হয়। এ খবর পেয়ে কফিল উদ্দিন আতাউর রহমানকে উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। এ সময় আব্দুল জলিলের নেতৃত্বে অভিযুক্তরা তাকে এলোপাথাড়ি মারপিট করে। স্বামীকে রক্ষা করতে গেলে কফিল উদ্দিনের স্ত্রী জুলেখা বেগমকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা কফিন উদ্দিনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে ১ মে গোবিন্দগঞ্জ থানায় প্রধান আসামি ওই ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুল জলিলসহ ১৩ জন নামীয় এবং ৩-৪ জন অজ্ঞাত নামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামীরা আত্মগোপনে চলে যায়। মামলার গুরুত্ব বিবেচনা করে র‍্যাব-১৩, গোয়েন্দা নজরদারি জোরদার করেন এবং আসামিদের গ্রেপ্তার তৎপরতা অব্যাহত রাখেন ।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১