বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারীসহ নিহত- ২

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারীসহ নিহত- ২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কুড়িগ্রামগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারীসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার ( ২৭ মে) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান ।

নিহত মোটরসাইকেল চালক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার জোরদার পাড়া গ্রামের আব্দুল গফুর আলীর ছেলে আলমগীর (২৮) ও পথচারী ওসমান গনি ( ৫৫) পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রামের বাসিন্দা।

এর আগে মঙ্গলবার (২৬ মে) মধ্যরাতে ঢাকা- রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাইগ্রাম নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক আলমগীর মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। দ্রুতগতির মোটরসাইকেলটি মহাসড়কের পলাশবাড়ী অতিক্রম করার সময় পথচারী ওসমান গনি সড়ক পার হচ্ছিলেন। এসময় মোটরসাইকেল চালক সরাসরি তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আলমগীর ছিটকে পড়ে এবং ওসমান গনিসহ দুইজনে গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আলমগীর মারা যায় এবং আহত ওসমান গনি কে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে ওসমান গনিও মারা যায়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানায়,  মঙ্গলবার (২৬ মে) গভীর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল চালক কথা বলছিলেন। তার কাছে থাকা এনআইডি থেকে পরিচয় শনাক্ত করা হয়। তবে পথে তিনি মারা যায়। গুরুতর আহত ওসমান গনিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হলে সেখানে তিনি ভোররাতে মারা যায় বলে জানা যায়। 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১