বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় কিস্তির টাকা না পেয়ে মাথা ফাটালেন এনজিও কর্মী

গাইবান্ধায় কিস্তির টাকা না পেয়ে মাথা ফাটালেন এনজিও কর্মী

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কিস্তির টাকা না পেয়ে ব্রাকের এক মাঠকর্মী লাঠির আঘাতে ঋণ গ্রহীতা নারী লাকী বেগম (৪৫) আহত হয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এস আই সুপদ হালদার ।

আহত ঋণ গ্রহীতা লাকী বেগম উপজেলার ইউনিয়নের পালান পাড়া গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী । অভিযুক্ত ওই এনজিও কর্মী সালমা বেগম ব্রাক ধাপেরহাট শাখার মাঠ সংগঠক হিসেবে কর্মরত ।

এর আগে বুধবার (৬ মে) দুপুরের দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ধাপেরহাট বাজারে এ ঘটনা ঘটে। ওই দিন উভয় পক্ষই ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দাখিল করেছেন ।

স্থানীয়রা জানায়, ব্রাক ধাপেরহাট শাখা থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন লাকী বেগম। এরপর দেড় বছর পার হলেও দেড় হাজার টাকা পরিশোধ করতে পারেননি তিনি। বুধবার সাড়ে ১১ দিকে ব্রাক অফিসের সামন দিয়ে ধাপেরহাট বাজার যাওয়ার পথে বকেয়া কিস্তির টাকা দাবি করেন মাঠ সংগঠক সালমা বেগম এবং তাকে ব্র্যাকের অফিসের ভিতরের নিয়ে যান। এ নিয়ে দুই জনের মধ্যে প্রথমে কথা কাটাকাটির একপর্যায়ে দুইজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর লাকী বেগম বাড়িতে চলে যান। পরবর্তীতে স্বামীকে নিয়ে বাজারে আসলে দ্বিতীয় দফার বিবাদ শুরু হয়। এ সময় সালমা বেগম পাশে পড়ে থাকা একটি লাঠি দিয়ে লাকী বেগমের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত লাকি বেগমের স্বামী মিন্টু মিয়া জানায়, ব্র্যাকের ঋণের প্রায় সব টাকায় পরিশোধ করা হয়েছে। বাকি ১৫০০ টাকা পরিশোধ করার চেষ্টা করছিলাম এবং কথাও বলেছি। অথচ সামান্য টাকার জন্য আমার স্ত্রীর মাথা ফেটে দেয়া হয়েছে।

অভিযুক্ত সালমা বেগম লাঠির আঘাতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দেড় বছর ধরে লাকী বেগমের কাছে ৩০০০ টাকা পাওনা রয়েছে। টাকা চাইতে গেলে গ্রাহক তাকে গালাগালির করেন এবং পরে ওই সদস্যের স্বামী তাকে মারধর করেন। ঘটনাস্থলে থাকা ব্রাকের ধাপেরহাট শাখার ব্যবস্থাপক মাজহারুল ইসলাম এ বিষয় নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী (ক্ষুদ্র ঋণ) মোশারফ হোসেন বলেন, কিস্তির টাকা না পেয়ে কোন গ্রাহকের মাথা ফাটিয়ে দেওয়া কাম্য নয়। এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত। ব্রাক যেকোনো অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। যে অপরাধ করবে তার শাস্তি অবশ্যম্ভাবী। 

সাদুল্যাপুরে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুপদ হালদার বলেন, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১