বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় কেন্দ্রের বাহির থেকে প্রশ্ন ও উত্তরপত্রসহ আটক ২

গাইবান্ধায় কেন্দ্রের বাহির থেকে প্রশ্ন ও উত্তরপত্রসহ আটক ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ দাখিল (এসএসসি সমমান) পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাহির থেকে পরীক্ষার প্রশ্ন, উত্তরপত্র ও অতিরিক্ত উত্তরপত্রসহ দুজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী ।

বৃহস্পতিবার (১৪ মে) সকালের দিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

আটককৃতরা হচ্ছেন, উপজেলার কামদিয়া  ইউনিয়নের মহিষ মুড়িগ্রামের ফারুক হোসেনের ছেলে জুলফিকার হোসেন (২৩) ও কামদিয়া আলিম মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী মোশারফ হোসেন (৩২) ।

এর আগে বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১ টার দিকে কামদিয়া আলিম মাদ্রাসার পাশে বাজারের একটি ধানের আড়ত থেকে প্রশ্নপত্র, উত্তরপত্র ও অতিরিক্ত উত্তরপত্রসহ তাদেরকে আটক করা হয়।

ওই সময় দাখিল (এসএসসি সমমান) পদার্থ বিজ্ঞান ও ইসলামের ইতিহাস পরীক্ষা চলছিল ।

সূত্র জানায, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ মে) দাখিল পরীক্ষা চলাকালে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া দারুন উলুম সিদ্দিকিয়া আলী মাদ্রাসার কেন্দ্রের অদূরে কান্দিয়া বাজার এলাকার একটি ধানের গুদামে অভিযান পরিচালনা করা হয় ।

এ সময় ওই গুদাম থেকে পরীক্ষার প্রশ্ন, ২৮ টি উত্তরপত্র ও ৮ টি অতিরিক্ত উত্তরপত্রহহ ৩০ টি বহুনির্বাচনী পরীক্ষার উত্তরপত্রসহ তাদেরকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, দাখিল পরীক্ষার প্রশ্ন, উত্তরপত্র ,অতিরিক্ত উত্তরপত্রসহ বহু নির্বাচনী পরীক্ষার উত্তরপত্রসহ জুলফিকার হোসেন এবং ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী মোশারফ হোসেনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১