বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় চরাঞ্চলের নদীভাঙ্গন ও বন্যা কবলিত অসহায় গরীব ৪,২০০ পরিবার পেলেন কোরবানির মাংস

গাইবান্ধায় চরাঞ্চলের নদীভাঙ্গন ও বন্যা কবলিত অসহায় গরীব ৪,২০০ পরিবার পেলেন কোরবানির মাংস

গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় ৪ হাজার ২০০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। এজন্য ১২০ টি‌ গরু কোরবানি কর হয়। চরাঞ্চলের নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকার

অসহায় দুস্থ গরীব পরিবারগুলোর মধ্যে ওই কোরবানির মাংস বিতরণ করা হয় ।

শুক্রবার ( ২৯ মে) সকাল থেকে এসকেএস ফাউন্ডেশন এর উদ্যোগে ও ইসলামী রিলিফ বাংলাদেশ সহায়তায় পৃথক তিনটি কেন্দ্রে ওই কার্যক্রম পরিচালনা করা হয়।

 এ সময় প্রতিটি পরিবারের মাঝে ২ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়। সাঘাটা উপজেলার মুক্তিনগর, জুমার বাড়ি, কামালেরপাড়া, ভরতখালি ও সাঘাটা এবং ফুলছড়ি উপজেলার উড়িয়া, উদাখালি, গজারিয়া ও ফুলছড়ি ইউনিয়নসহ মোট ৯টি ইউনিয়ন ওই কর্মসূচির আওয় আওতায় নেওয়া হয়েছে।

শুক্রবার পৃথক তিনটি কেন্দ্রে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ মাঠ এবং সাঘাটা উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের জিকেএস অফিস প্রাঙ্গন, মুক্তিনগর ইউনিয়নের ভরতখালী এসকেএস রিসোর্স সেন্টার থেকে প্রতিটি পরিবারকে মাঝে ২ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়।

জুম্মাবাড়ি ইউনিয়নের আব্দুল আউয়াল জানায়, কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই, এমন সব অসহায় দুস্থ-অসহায়, গরিব পরিবারের মাঝে ঈদের পরের দিন শুক্রবার কোরবানির মাংস বিতরণ করেছেন এসকেএস। ফুলছড়ি উপজেলার উদাখালি বুড়াইল স্কুল এন্ড কলেজ মাঠে মাংস বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাযহারুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বুড়াইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহীম আকন্দ সেলিম।

জুমারবাড়ি ইউনিয়নের জিকেএস এর মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ারেছ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিকেএস এর নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন।

ভরতখালী এসকেএস রিসোর্স মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামীক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট অফিসার আহসান হাবীব,এসকেএস ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট প্রোগ্রামসে উপ-পরিচালক খন্দকার জাহিদ সরোয়ার, এসকেএস ইন্টারপ্রাইজ হেড অব আবু সাঈদ সুমন ও এসকেএস রিসোর্স সেন্টারের ম্যানেজার মিজানুর রহমান আকন্দসহ আরো অনেকে। 

এ ব্যাপারে ইসলামীক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট অফিসার আহসান হাবিব বলেন, প্রতি বছরের মত এবারও সুবিধা বঞ্চিত দরিদ্র অসহায় ৪ হাজার ২০০ পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। যেসব পরিবার সারা বছর মাংস খেতে পারেন না, তাদের পারিবারিক পুষ্টি যোগাতেও সাহায্য করবে।

এসকেএস ফাউন্ডেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের উপ- পরিচালক খন্দকার জাহিদ সারোয়ার বলেন, এলাকার অসহায় দুস্থ পরিবারগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাংস বিতরণ কেন্দ্রে আগতদের ভোগান্তি কমাতে তিনটি পৃথক থেকে মাংস বিতরণ করা হয় ।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১