শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় ছাত্রশিবিরের নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাইবান্ধায় ছাত্রশিবিরের নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপির সন্ত্রাসী হামলায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতার করে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালের দিকে গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বৃষ্টি উপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কার্যাভীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুজাহিদ ফয়সাল, গাইবান্ধা পৌর আমীর ফেরদৌস আলম ফিরোজ, ছাত্রশিবির কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, শিবিরের জেলা সেক্রেটারি ফাহিম মন্ডল, সাবেক সভাপতি ফেরদৌস সরকার রুম্মান ও আবু হাসান আকন্দ, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।

বক্তারা বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লা বারী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। তারা বলেন, সাইফুল্লাহ বারীর খুনিদের অবিলম্বে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একজন আসামি গ্রেফতার হয়েছে জড়িত অন্যদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি উচ্চারণ করেন তারা। 
বক্তারা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করে তারা বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর সারাদেশে বহু খুনের ঘটনা ঘটেছে। খুনের হাত থেকে তাদের দলের নেতাকর্মীও রক্ষা পায়নি। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে ভারতের এজেন্ডা বলে আখ্যায়িত করে বাংলাশেদের জন্য একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বলে উল্লেখ করেন বক্তারা।
উল্লেখ্য, সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদের নির্বাচনকে কেন্দ্র করে রোববার দুপুরে বোনারপাড়া বাজারের

চৌরাস্তা মোড়ে পূর্ব পরিকল্পিতভাবে সাইফুল্লাহ বারী (২৫) নামে এক ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে ইউনিয়নের যুবদল নেতারা। এ ঘটনায় সালাউদ্দিন নামের আরও এক কর্মী গুরুতর আহত হয়েছে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১