শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় বিএনপি-জামায়েত শিবিরের সংঘর্ষে আহত-১২

গাইবান্ধায় বিএনপি-জামায়েত শিবিরের সংঘর্ষে আহত-১২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপি- জামায়েত শিবিরের মুখোমুখি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান।

এর আগে সোমবার (২৯ জুন) দিবাগত রাতে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের একটি মীমাংসিত ঘটনার জের ধরে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুস সামাদ মন্ডলের দুই ভাগ্নে কাকন ও নিয়ন বরিশাল ইউনিয়নের ছাত্রশিবিরের দুই কর্মী গাইবান্ধা সরকারি কলেজের রসায়ন বিভাগের ছাত্র আল-আমিনকে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে একত্রিত হন। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। 
ওই সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা, বরিশাল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন, ১ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক তাবিজ, হাসান মনা, জবা ডাবলু ও জাকিরসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

এর মধ্যে গুরুতর আহত অবস্থায় উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল সামাদ মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের পর জুনদহ বাজারে উভয় পক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে জুনদহ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা তৎপরতা চালাচ্ছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১