বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় বধ্যভূমি আন্দোলনের প্রধান সংগঠক মিঠু চৌধুরীকে শ্রদ্ধা- ভালোবাসায় স্মরণ

গাইবান্ধায় বধ্যভূমি আন্দোলনের প্রধান সংগঠক  মিঠু চৌধুরীকে শ্রদ্ধা- ভালোবাসায় স্মরণ

গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ আন্দোলনের প্রধান সংগঠক রাজনীতিক জিএম চৌধুরী মিঠুকে শ্রদ্ধা, ভালোবাসায় স্মরণ করেছেন অগ্রজ-অনুজ, সহযোদ্ধা, বন্ধু ও শুভাকাক্সক্ষীরা।

মঙ্গলবার (২৬  মে ) দুপুরের দিকে গাইবান্ধা শহরের ১নং রেলগেট এলাকায় সিপিবি কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা আয়োজক কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। ক্রীড়া ব্যক্তিত্ব ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী শিরিন আকতারের সঞ্চালনায় প্রয়াত জিএম চৌধুরী মিঠুর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন সংস্কৃতিজন প্রমতোষ সাহা, লেখক গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম, কবি- আবৃত্তি শিল্পী দেবাশীষ দাশ দেবু, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি সাহিত্যিক অমিতাভ দাশ হিমুন, সংগীত শিল্পী চুনি ইসলাম, রাজনীতিক জয়নাল আবেদীন রাজু, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, মিহির ঘোষ, গোলাম রব্বানী, মনজুর আলম মিঠু, মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষিবিদ সাদেকুল ইসলাম গোলাপ, কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম রেজা, নাট্যজন আলমগীর কবির বাদল, কবি- সাংবাদিক রজতকান্তি বর্মন, আদিবাসী বাঙালি নেতা গোলাম রব্বানী মুসা, উন্নয়ন ব্যক্তিত্ব প্রবীর চক্রবর্ত্তী, সাংবাদিক রিকতু প্রসাদ, কায়সার রহমান রোমেল, আরিফুল ইসলাম বাবু প্রমুখ। 

সংগীত শিল্পী সোমাসেনের ‘জীবন মরণের সীমানা ছাড়িয়ে বন্ধু হে আমার রয়েছো দাঁড়িয়ে...’ রবীন্দ্র সংগীত পরিবেশের মাধ্যমে স্মরণসভার সূচনা হয়। এর আগে প্রয়াত জিএম চৌধুরী মিঠুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। 

বক্তারা বধ্যভূমি সংরক্ষণ আন্দোলনের প্রধান সংগঠক মিঠুর স্বপ্নকে বাস্তবায়ন করতে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটি পুনর্গঠনের জন্য তাগিদ দেন। 

উল্লেখ্য, বধ্যভূমি সংরক্ষণ আন্দোলনের প্রধান সংগঠক গাইবান্ধা পৌরসভার সাবেক প্যানেল মেয়র জিএম চৌধুর মিঠু ২০২৫ সালের ২৩মে মৃত্যুবরণ করেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১