শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধায় মাদকাসক্ত ভাতিজার হাতে ফুফু নিহত মা ও চাচি গুরুতর আহত

গাইবান্ধায় মাদকাসক্ত ভাতিজার হাতে ফুফু নিহত মা ও চাচি গুরুতর আহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকাসক্ত ভাতিজার সোহেল মিয়ার (৩০) নামের এক যুবকের হাতে থাকা বটির আঘাতে আপন ফুফু জহুরা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় সোহেলের মা আনোয়ারা বেগম ও চাচি জুলেখা বেগমকে আঘাত করলে তারাও গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালের দিকে উপজেলার ফজলুলপুর ইউনিয়নের বাজেতেলকুপি চর নিশ্চিতপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত জহুরা বেগম ওই এলাকার মৃত কাবিল শেখের মেয়ে এবং অভিযুক্ত মাদকাসক্ত সোহেল ওই গ্রামের মৃত সামু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জোহুরার স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিনি বাবার বাড়িতেই বসবাস করেন। সকালে ঘুম থেকে ওঠেই বঁটি দিয়ে সোহেল মিয়া হঠাৎ করে প্রথমে তার মা আনোয়ারাকে আঘাত করেন। এ সময় তার মা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লে চাচি জুলেখাকে পেয়ে তার শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে ফুফু জহুরা বেগম এগিয়ে আসলে স্বজোরে তার পেটে আঘাত করে এবং বটি দিয়ে কোপ মেরে এক হাত কেটে ফেলেন। ফলে ঘটনাস্থলেই জহুরা বেগমের মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত আনোয়ারা ও জুলেখা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতলে নিয়ে যায়। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে অভিযুক্ত সোহেলকে আটকে রেখে ফুলছড়ি থানা পুলিশকে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মাদকাসক্ত সোহেলের বড় ভাই ফুল মিয়া জানান, কয়েকদিন ধরে সোহেল পাগলামো করে আসছিল। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠেই বঁটি দিয়ে ফুফুকে খুন করে। প্রথমে মায়ের মাথায় কোপ দেয়। পরে চাচিকে পেয়ে তাকে এলোপাতাড়িভাবে কোপ দিয়ে নাক-মুখ, হাঁটুসহ সারা শরীর রক্তাক্ত করে। পরে ফুফুকে পেয়ে তার একটি হাত প্রায় কেটে ফেলে এবং পেটেও কোপ দেয়। এসময় ফুফু ঘটনাস্থলেই মারা যায়।

ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, অভিযুক্ত যুবক নেশা করে। স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সোহেলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১