বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধার একই পরিবারের তিনজনসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার একই পরিবারের তিনজনসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একই পরিবারের তিনজনসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য বিক্রি, মাদক সেবন, ও সংরক্ষণের অপরাধে তাদেরকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিমন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।মঙ্গলবার (১২ মে) বিকেলের দিকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ । এই অভিযানে সহযোগিতা করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কামাল হোসেন সরদারের ছেলে লাজু সরদার ( ৪৮) তার স্ত্রী হাসিনা বেগম ( ৩০) হাসিনা বেগমের ভাই জাকিরুল ইসলাম (১৯) বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামের মৃত্যু আহাদ আলীর ছেলে মুস্তাফিজুর রহমান (৩৫) এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে মমিনুল ইসলাম (২১)।

ভ্রাম্যমান আদালতের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক অরুন কুমার রায়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌর শহরের ওয়ালটন প্লাজা সংলগ্ন লাজু সরদারের চায়ের দোকানে, অভিযান চালিয়ে তার স্ত্রী হাসিনা বেগমকে হেরোইন সহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাজু সরদার ও জাকিরুল ইসলামকে আটক করা হয়।

অপরদিকে একই অভিযানের অংশ হিসেবে বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামে মস্তাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে মুস্তাফিজুর রহমান ও মমিনুল ইসলামকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হিরোইন বিক্রির দায় লাজু সরদারকে দুই মাসের বিনাশ্রম ও এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে মোস্তাফিজুর রহমান ও মমিনুল ইসলামকে তিন মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা করা হয়। অপরদিকে হাসিনা বেগম ও জাকিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। সমাজকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা, সেবন ও সংরক্ষণের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১