বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

গাইবান্ধা প্রেসক্লাবে গণফোরাম কেন্দ্রীয় ‎কমিটির সভাপতির মতবিনিময়

গাইবান্ধা প্রেসক্লাবে গণফোরাম কেন্দ্রীয়  ‎কমিটির সভাপতির মতবিনিময়

গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. সুব্রত চৌধুরী সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় আয়োজন করেন।

শুক্রবার(২২ মে) বিকেলের দিকে গাইবান্ধা প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মির্জা হাসান, কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু প্রমুখ। 

অ্যাড. সুব্রত চৌধুরী বলেন, দেশ চলছে অতীত সরকারের ধারাবাহিকতায়। সম্প্রতি শিশু রামিসাকে যেভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে, তা সমাজে অনৈতিকতা, অনাচারের চরম নগ্ন বহিঃপ্রকাশ। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টান্তমূলক ভূমিকা রাখতে পারে। গণফোরাম সভাপতি সুব্রত চৌধুরী বড় ও ছোট দলের সংবাদ সমানভাবে গুরুত্ব দিয়ে প্রকাশ করার জন্য সাংবাদিকদের আহবান জানান। 

বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, বহুমুখী নয়, একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত। তিনি রাজনৈতিক দলের নেতাকর্মীদের চাঁদাবাজিসহ সবধরণের অনৈতিক কর্মকাÐ থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, কেউ যদি এসবের সাথে জড়িত হয় তার বা তাদের বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভয়ে সংবাদ প্রকাশ করা উচিত। তাঁর দল গণফোরাম সবসময়ই সাংবাদিকদের পাশে আছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১