মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ ভেঙে শিশুর মৃত্যু

ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ ভেঙে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিং মেশিনের লোহার পাইপ ভেঙে পড়ে ইয়াছিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার দক্ষিণ সস্তাপুর বুড়ির দোকান তাকওয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মুনতাসীর ইসলাম হামজা ওরফে ইয়াছিন (৫), ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজনগর এলাকার মো. রুবেলের ছেলে। কাজের সুবিধার্থে তার বাবা কুমিল্লায় থাকলেও পরিবারের সদস্যরা দক্ষিণ সস্তাপুর বুড়ির দোকান এলাকায় ডাক্তার মুল্লিকের ভাড়া বাসায় বসবাস করতেন। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে শিশুটির মা সেখানে থাকতেন।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন ভবনের পাইলিং কাজ চলাকালে মেশিনের একটি লোহার পাইপ হঠাৎ ভেঙে শিশুটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াছিন পাশের একটি দোকানে রুটি কিনতে যাওয়ার সময় হঠাৎ করে পাইলিং মেশিনের পাইপ ভেঙে তার ওপর পড়ে।

নিহত শিশুর বাবা মো. রুবেল বলেন, “সকালে আমার বড় ছেলে ফোন দিয়ে বলে আমার ভাই নাই। খবর পেয়ে কুমিল্লা থেকে দ্রুত চলে এসেছি। টাকা গেলে আবার পাওয়া যায়, কিন্তু মানুষ তো আর ফিরে পাওয়া যায় না। আমার ছেলে আমার কাছে রাজপুত্রের মতো ছিল। আমি এই ঘটনার আইনগত বিচার চাই।”

স্থানীয়রা অভিযোগ করেন, নির্মাণাধীন ভবনের পাইলিং কাজের সময় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। নির্মাণাধীন কাজের জায়গার মালিক মিজান এবং ঠিকাদার বাবুল বলে জানা গেছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করলে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর এলাকায় স্থানীয় বিএনপি নেতা উজ্জ্বল ও সম্রাটকে দেখা যায়। তারা উভয় পক্ষকে নিয়ে মসজিদে বসে বিষয়টি নিয়ে আলোচনা করেন বলে স্থানীয়রা জানান।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১