শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফ্রুট ব্যাগিংয়ে সুরক্ষিত হিমসাগর আম, রপ্তানিতে নতুন সম্ভাবনা

ফ্রুট ব্যাগিংয়ে সুরক্ষিত হিমসাগর আম, রপ্তানিতে নতুন সম্ভাবনা

জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত মেহেরপুরের সুস্বাদু হিমসাগর আম সংগ্রহে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনে বাগানগুলোতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে ফ্রুট ব্যাগিং পদ্ধতি। এতে কীটনাশক, পোকামাকড় ও প্রতিকূল আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে আম সুরক্ষিত থাকে। হিমসাগর আম সংগ্রহের শেষ মুহূর্তে জেলার আমচাষি ও বাগান মালিকরা ব্যস্ত সময় পার করছেন। দেশের পাশাপাশি বিদেশের বাজারেও মেহেরপুরের হিমসাগর আমের চাহিদা ও সুনাম থাকায় চলতি মৌসুমেও বিভিন্ন দেশে আম রপ্তানির প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মেহেরপুরে ২ হাজার ৪০০ হেক্টর জমিতে হিমসাগর, আম্রপালি, ফজলি, গোপালভোগ, ল্যাংড়া, আশ্বিনা, বারি-৪ ও গৌরমতি জাতের আমের আবাদ হয়েছে। এ বছর জেলায় প্রায় ৪০ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার সম্ভাব্য বাজারমূল্য ১৬০ থেকে ১৭০ কোটি টাকা।

এর মধ্যে ১ হাজার ৪৫০ হেক্টর জমিতে হিমসাগর আমের বাগান রয়েছে। এসব বাগান থেকে প্রায় ২৪ হাজার টন হিমসাগর আম উৎপাদনের আশা করা হচ্ছে। যার বাজারমূল্য প্রায় শতকোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় হিমসাগর আম চাষে প্রতিবছরই আগ্রহ বাড়ছে কৃষকদের। ফলে জেলার বিভিন্ন এলাকায় নতুন নতুন বাগান গড়ে উঠছে। গত কয়েক বছর ধরে মেহেরপুরের উৎপাদিত হিমসাগর আম ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো নিরাপদ ও মানসম্মত আম উৎপাদনের জন্য ফ্রুট ব্যাগিংসহ আধুনিক পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়ে আসছে। সেই পরামর্শ অনুযায়ী চলতি মৌসুমেও আম প্রস্তুত করছেন চাষিরা।

মেহেরপুরের গুড এগ্রিকালচার প্র্যাকটিস (গ্যাপ) সনদপ্রাপ্ত আমচাষি শাহিনুজ্জামান বলেন, প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশে আম রপ্তানি করি। এক মাস আগে বিদেশি ক্রেতারা এসে আম উৎপাদন ও সংরক্ষণের বিষয়ে পরামর্শ দিয়ে গেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী আম প্রস্তুত করা হচ্ছে। এ বছরও ৫ থেকে ৭ টন হিমসাগর আম রপ্তানির পরিকল্পনা রয়েছে।

ঝাওবাড়িয়া গ্রামের আমচাষি সাহাবুদ্দিন বলেন, মেহেরপুরের হিমসাগর আমের চাহিদা অনেক ভালো। ফ্রুট ব্যাগিং ব্যবহারের ফলে আম বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পায় এবং বিষমুক্ত থাকে। ফলে দেশের বিভিন্ন বাজারে এ আমের কদর দিন দিন বাড়ছে।

সুবিদপুর গ্রামের আমচাষি আব্দুল জলিল জানান, উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত আম ইউরোপের সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি এবং এশিয়ার চীন, জাপানসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। বিদেশ থেকে আসা বায়ারদের দেওয়া প্রশিক্ষণ ও পরামর্শের ভিত্তিতে তারা ফ্রুট ব্যাগিংসহ আধুনিক পদ্ধতি অনুসরণ করছেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১