সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফরিদপুরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

ফরিদপুরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং যুবসমাজকে সচেতন করতে"মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও টেকসই সমাজ পূনর্গঠন আন্দোলন। এর আয়োজনে ফরিদপুর বোয়ালমারী উপজেলায় গুণবহা ইউনিয়নে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় গুণবহা ইউনিয়নের উমরনগর চন্দনী উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সংগঠনের প্রতিষ্ঠাদাতা ও সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ মাহমুদুল হক মিনারের সার্বিক তত্ত্বাবধানে সভায় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আল হেলাল পত্রিকার সম্পাদক ও মুসলিম মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ রিজাউল হক, সাবেক কাউন্সিলর শেখ আতিকুর আলী, দৈনিক দিনকালের বোয়ালমারী প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, মাওলানা নাসিরুদ্দিন এবং জনতা ব্যাংক বোয়ালমারী শাখার, ম্যানেজার হাফিজুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উক্ত সভায়,বক্তারা মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে বিপদের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব। এ লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সচেতন মহলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে মাদকমুক্ত ফরিদপুর গড়ার প্রত্যয়ে উপস্থিত সবাই সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১