শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

বিনোদন

ফিরছে ওয়াহাজ-ইয়ুমনার ‘তেরে বিন টু’

ফিরছে ওয়াহাজ-ইয়ুমনার ‘তেরে বিন টু’

পাকিস্তানি ড্রামা সিরিজ ‘তেরে বিন’ ফিরছে নতুন সিজন নিয়ে। ভক্তদের দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের পর্দায় রসায়ন জমাবেন ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদি। ২০২২ সালে শুরু হওয়া এই নাটকটি ইউটিউবে ৪ বিলিয়নের বেশি ভিউ পেয়ে পাকিস্তানের বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভেঙেছে।

পাকিস্তানের বিনোদন অঙ্গন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, ২০২৬ সালের জুন থেকে জুলাইয়ের মধ্যে ‘তেরে বিন ২’-এর শুটিং শুরু হতে যাচ্ছে।

পাকিস্তানি ইনফ্লুয়েন্সার ও সমালোচক ডা. ইজাজ ওয়ারিস এই খবরটি নিশ্চিত করে জানান, ‘তেরে বিন ২-এর কাজ চূড়ান্ত। ওয়াহাজ এবং ইয়ুমনা তাদের পুরনো চরিত্রেই (মূর্তাসিম ও মেরুব) ফিরছেন। নির্মাতারা বর্তমানে শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন।’

কবে আসছে টিভিতে? প্রকাশের সময়সূচী নিয়ে ডা. ইজাজ জানান, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের ডিসেম্বর অথবা ২০২৭ সালের জানুয়ারির শুরুর দিকে নাটকটি প্রিমিয়ার হতে পারে।

উল্লেখ্য, প্রথম সিজন শেষ হওয়ার পরপরই সিক্যুয়েলের ঘোষণা দিয়েছিলেন নির্মাতারা। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়াহাজ ও ইয়ুমনা ছবি প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিজন ২-এর বিষয়টি নিশ্চিত করা হয়। এখন শুধু অপেক্ষার পালা প্রিয় মূর্তাসিম ও মেরুবকে আবারও নতুন গল্পে দেখার।

আরও

বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও

বিনোদন

বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও

বহুল আকাঙ্ক্ষিত ফাইনালের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটবে ফিফা বিশ্বকাপের চলতি আসরের। আর ফাইনালে মুখোমুখি ফুটবলের পরাশক্তি আর্জ...

২০২৬-০৭-১৯ ১৮:২২

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

বিনোদন

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’। ছবিতে প্রথমবারের মতো সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বিপুল আ...

২০২৬-০৭-১৬ ১৪:০৫