বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফিলিং স্টেশনের তেল বোতলে ভর্তি: এসিল্যান্ডের গাড়ির ভিডিও ভাইরাল

ফিলিং স্টেশনের তেল বোতলে ভর্তি: এসিল্যান্ডের গাড়ির ভিডিও ভাইরাল

রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি ফিলিং স্টেশন থেকে বোতলে করে পেট্রোল নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদউল্লাহর সরকারি গাড়ির পেছনে একাধিক বোতলে তেল নেওয়া দেখা যায়, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

ঘটনা ঘটে সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শেখ ফিলিং স্টেশনে। প্রায় ৩ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাদা রঙের সরকারি গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি একাধিক বোতল ও ক্যান নামিয়ে পেট্রোল নিচ্ছেন। প্রথমে তিনটি বোতল নামানো হয়, পরে আরও দুটি বোতল আনা হয়। পাম্পকর্মীরা একটি সাদা ক্যানসহ বিভিন্ন বোতলে পেট্রোল ভরতে দেখা যায়।

ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “সবগুলো কি এসিল্যান্ড স্যারের বোতল?” জবাবে সংশ্লিষ্টরা বলেন, “হ্যাঁ।” প্রতি বোতলে কত লিটার তেল নেওয়া হচ্ছে জানতে চাইলে পাম্পকর্মীরা জানান, প্রতিটিতে পাঁচ লিটার করে তেল দেওয়া হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার দাবি করেছেন, তিনি নিজে একটি বোতলে পাঁচ লিটার পেট্রোল নিয়েছেন।

ভিডিও ধারণের সময় ফিলিং স্টেশনে শতাধিক মোটরসাইকেল লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছিল। মোটরসাইকেল চালকদের চাকার ওপর চিহ্ন দিয়ে তেল সরবরাহ করা হচ্ছিল, যাতে কেউ পুনরায় লাইনে দাঁড়িয়ে না নিতে পারে।

স্থানীয় সংবাদকর্মী বিপ্লব বিশ্বাস অভিযোগ করেছেন, তেল নেয়ার বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড তার ক্যামেরায় হাত দিয়েছেন এবং অসৌজন্যমূলক আচরণ করেছেন।

উপজেলা সহকারী কমিশনার শামস সাদাত মাহমুদউল্লাহ বলেন, “তেল নেওয়ার সময় আমি নিজেই উপস্থিত ছিলাম। জরুরি প্রয়োজনে একটি বোতলে পাঁচ লিটার পেট্রোল নেওয়া হয়েছে। বোতলে নেওয়ার কারণে বিষয়টি দৃষ্টিকটু মনে হতে পারে, তবে এতে কোনো আইনগত বাধা নেই। লাইসেন্স ছাড়া খোলাবাজারে পেট্রোল বিক্রি করাই অবৈধ।”

একাধিক ক্যান দেখা যাওয়ার বিষয়ে তিনি বলেন, “আমাকে দেখে অন্যরাও ক্যান নিয়ে এসেছে। তাদের নিষেধ করা হয়েছে।” সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “অচেনা কেউ হঠাৎ মুখের সামনে ক্যামেরা ধরলে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া হয়। পরিচয় না দিয়েই ক্যামেরা ধরায় তাকে ক্যামেরা সরাতে বলেছি।”

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১